মুক্তিযোদ্ধা সড়কের উদ্বোধনে ডা. সেলিনা হায়াৎ আইভী

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপন্ডেন্ট :

আজ ২৫ সেপ্টেম্বর ২০২১ (শনিবার) নারায়ণগঞ্জের ১৮নং ওয়ার্ডের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এ সময় মেয়র তার আলোচনায় তোফাজ্জল হোসেন, বাপ্পী ও গিয়াস উদ্দিন সাহেবের কথা স্মরণ করেন।

তিনি বলেন, তাঁরা আওয়ামীলীগের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। মেয়র তার বক্তব্যে ২৭টা ওয়ার্ডের ৩৬ জন কাউন্সিলরদের প্রশংসা করেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের সকল জেলায় একটি রোড হতে হবে বীর মুক্তিযোদ্ধাদের নামে। এমন কি তিনি বলেছেন যে, সিটি কর্পোরেশনের কবরস্থানে ১০ শতাংশ জায়গা মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্ধ রাখা হয়েছে। যেখানে কি-না কোন মুক্তিযোদ্ধা যদি মারা যায় তাহলে সিটি কর্পোরেশন থেকে সেই কবর পাকা করে, সেখানে মুক্তিযোদ্ধার গেজেট, সেক্টর-এর নাম লিখা থকেবে।

অনুষ্ঠানের শেষের দিকে তিনি বলেছেন, আগামীতে যদি আমি আবারো নির্বাচিত হই তাহলে, ২৭টা ওয়ার্ডে তিনি সকল মুক্তিযোদ্ধাদের নামের তালিকার স্তম্ভ করে দিবেন।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like