কাকড়াজান ইউপি নির্বাচনে আওয়ামীলীগের ৫ চেয়ারম্যান প্রার্থীর নাম প্রস্তাব

মেহেদী হাসান রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট : :

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৫ জনের নাম প্রস্তাব করা হয়েছে। রোববার দুপুরে তৈলধারা বাজারে ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা ডেকে এ সিদ্ধান্ত গ্রহন করে কাকড়াজান ইউনিয়ন আ.লীগ।

প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা আ.লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম রফিক মেম্বার, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক আ. মালেক ওরফে শুকুর মেলিটারি, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হুদা মাস্টার, ইউনিয়ন আ.লীগের প্রয়াত সভাপতি তুলা তালুকদারের ছেলে মাসুদ তালুকদার।

সভায় ইউনিয়ন আ.লীগের সভাপতি আ.খালেক মাস্টারের সভাপতিত্বে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম শরিফুল ইসলাম শফি, গোলাম কিবরিয়া বাদল, উপজেলা আ.লীগের সদস্য শামছুল হক বিএবিএড, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ প্রায় সবকয়টি ওয়ার্ড় আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউনিয়ন আ.লীগের সভাপতি আ.খালেক মাস্টার প্রিয় সময়কে বলেন, আগামী ১১ নভেম্বর ২য় ধাপে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের জীবন বৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ জানান উপজেলা আওয়ামীলীগ। এরপ্রেক্ষিতে কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগ একটি বর্ধিত সভার আহব্বান করে।

সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী সকল চেয়ারম্যান প্রার্থীদের উপস্থিত থাকার জন্য বলা হয়। সভায় ৫ জন প্রার্থী উপস্থিত হয়। পরে সকল ধরণের বিতর্ক এড়াতে ওই ৫ চেয়ারম্যান প্রার্থীর নাম পাঠানোর সিন্ধান্ত গ্রহন করা হয়।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like