মাদারীপুরে ৭ কোটি টাকার সেতু আছে, সংযোগ সড়ক নেই!

নিউজ ডেস্ক :

মাদারীপুরে প্রায় পৌনে সাত কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও দুই পাশে সংযোগ সড়ক না হওয়ায় তা জনগণের কোনো কাজে আসছে না। দুর্ভোগে অন্তত ৬টি ইউনিয়নের মানুষ।

৯৫ ভাগ কাজ সম্পন্ন দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ৫ কোটির টাকার বেশি বিল তুলে নিয়েছে। জমি অধিগ্রহণের জটিলতায় এপ্রোচ সড়কের কাজ আটকে থাকলেও দ্রুত সমস্যা সমাধানের কথা জানান সংশ্লিষ্টরা।

জানা গেছে, ২০১৮ সালের এপ্রিলে মাদারীপুরের লক্ষ্মীগঞ্জের কুমার নদের ওপর ৯৯ মিটারের একটি সেতু নির্মাণ শুরু করে স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডি। চলতি বছরের জুনে কাজের মেয়াদ শেষ হয়। ৬ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে দাবি করে ঠিকাদারি প্রতিষ্ঠান এরই মধ্যে ৫ কোটি এক লাখ টাকা বিল তুলে নিয়েছে।

কিন্তু এখনো শেষ হয়নি সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নির্মাণকাজ। এতে বিপাকে জেলা ও সদর উপজেলার সঙ্গে পাঁচখোলা, রাস্তি, কালিকাপুরসহ অন্তত ৬টি ইউনিয়নের মানুষ।

সংযোগ সড়কের জন্য জেলা প্রশাসন জমি বুঝিয়ে না দেওয়ায় পরবর্তী কাজ সম্পন্ন করা যাচ্ছে না বলে জানান এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার।

অবশ্য জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলছেন, ভূমি অধিগ্রহণে জমির মালিকানা নিয়ে জটিলতা থাকলেও দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

দুই পাশে ১১০ মিটার সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের জন্য ৩ কোটি ৪২ লাখ টাকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় জমা দিয়েছে এলজিইডি।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা

You might like