লায়ন্স ক্লাব অব ঢাকা না’গঞ্জ ওয়ারিয়র্সের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপন্ডেন্ট :

অক্টোবর সেবা মাস উদযাপনে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের উদ্যোগে শহরের শেখ রাসেল নগর পার্ক সংলগ্ন দেওভোগ পাক্কা রোড এলাকায় দিনব্যাপি সেবামূলক কর্মসূচী পালন করা হয়েছে।

এসময় অর্ধশত শিশুকে বিনামূল্যে সুন্নতে খাৎনা করানো হয়েছে। ৯ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচীর মধ্যে ছিল, বিনামূল্যে চিকিৎসা সেবা, সুন্নতে খাৎনা, ডায়াবেটিস পরীক্ষা, খাবার বিতরন, গাছের চাড়া বিতরন, করোনা রোধে সচেতনতামূলক প্রচারনা, লিফলেট ও মাস্ক বিতরণ।

সকালে প্রথমে নারায়ণগঞ্জ ব্যাচের সকল লায়ন্স ক্লাবগুলোর অংশ গ্রহনে শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে বের হওয়া রেলীতে অংশ নেয় লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স। পরে রেলীটি শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে শেখ রাসেল নগর পার্কে গিয়ে সমাবেশ করে শেষ হয়। এসময় লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক গভর্নর ও অন্যান্য নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

পরে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের দিনব্যাপি সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন ডিসট্রিক গভর্ণর লায়ন জালাল আহমেদ (এমজেএফ), সদ্য প্রক্তন সাবেক ডিসট্রিক গভর্ণর লায়ন কামরুন নাহার (পিএমজেএফ), প্রথম ভাইস ডিসট্রিক গভর্ণর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব, দ্বিতীয় ভাইস ডিসট্রিক গভর্ণর লায়ন ডাঃ মোঃ বশির উল্লাহ (পিএমজেএফ), ডিসট্রিক কেবিনেট সেক্রেটারী লায়ন মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ), ডিসট্রিক কেবিনেট ট্রেজেরার লায়ন ফারুক রহমান।

এসময় লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের প্রেসিডেন্ট লায়ন আশরাফুজ্জামান হিরা, সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান মুরাদ, ক্লাবের এডমিনিস্ট্রেশন ডাঃ রত্না রহমান, ট্রেজারার রাহেলা সিদ্দিক কনা জয়েন্ট সেক্রেটারী হাসান উল রাকিব, জয়েন্ট ট্রেজারার, শাওন সাকি, ক্লাবের পরিচালক ডাঃ সাহাদাৎ ও সুমন গোপসহ লায়নবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা

আরো পড়ুন : মলদ্বার দিয়ে রক্ত পড়ার হোমিও চিকিৎসা

You might like