

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপন্ডেন্ট :
বাংলাদেশে হাতে গোনা ক’জন নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তারের মধ্যে অন্যতম হলেন ডাঃ মোঃ মশিউর রহমান।

তিনি আত্মমানবতার সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন। দেশের গরিব অসহায় রোগীদের সেবায় নিজেকে উৎসর্গ করে- এর মধ্যে সবার কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে উপাধি পেয়েছেন তিনি।
তিনি নিজ এলাকা নিলফামারীর, ডিমলা ইউনিয়নে মানুষদেরকে দীর্ঘদিন ধরে সেবা করে আসছেন। অল্প টাকায় নাক, কান ও গলার যে কোন চিকিৎসা করে থাকেন তিনি।
বিশেষ করে তথ্য প্রযুক্তির যোগে অপারেশন ভিডিও করে তাঁর এমবিবিএস অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য নেটে ছড়ায়- তা দেখে মানুষ ডাঃ মশিউর রহমান-এর উপর আত্মনির্ভরশীল হচ্ছেন।
তিনি বর্তমানে বসুন্ধরা আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান হিসেবে আছেন। বর্তমানে এসএসসি-৯৯ এর ব্যাচে তার মানবিক কাজের পরিধী অনেক বেড়ে গেছে।
প্রতিদিন সন্ধ্যা হতে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখেন খিলগাঁও খিদমাহ হাসপাতালে।







