

গাজী মোঃ মহসিন :
আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারীর নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে আশিকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভুঁইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ সেলিম মালের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।
নির্বাচনী প্রস্তুতি সভায় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী বলেন, গত নির্বাচনের ন্যায় এবারো পূণরায় আপনারা সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করবো। বিগত পাঁচ বছরে কাজ করতে গিয়ে দলীয় নেতাকর্মী সহ সকলের কাছে যদি মনে কষ্ট দিয়ে থাকি কিংবা কোন ভুল ভ্রান্তি হতে পারে তাই আমার প্রতি যদি কারো ক্ষোভ থাকে তাহলে আল্লাহরাস্তে ক্ষমা করে দিবেন। জননেত্রী শেখ হাসিনার নৌকা বিজয়ী করার জন্য সকল ভেদাভেদ ভুলে আবারো আমরা একসাথে হয়ে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করবো।
তিনি আরো বলেন, এ ইউনিয়নে অনেকেই নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা মনোনয়ন না পাওয়ায় হয়তো অনেকের মনে কষ্ট থাকতে পারে। তাই আমার কোন শুভাকাঙ্খি কারো সাথে খারাপ আচরন করবেন না। তিনি বলেন, আমরা সবাই নৌকার বিজয় নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিশ্বাসের মর্যাদা দিবো। ১০ ইউনিয়নের ন্যায় এ ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করে আমরা প্রমান দিবো, আশিকাটি ইউনিয়ন হচ্ছে নৌকার ঘাটি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ডা. শাহালম গাজী, মোঃ মামুন মাল, মাহবুব গাজী।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান কাজী, মোঃ মানিক পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ দুলাল মাল, প্রচার সম্পাদক এমএ হাসেম খান, আ’লীগ নেতা ও ইউপি সদস্য আলমগীর খান, মহসীন মৃধা,কোষাধ্যক্ষ হাজী মোঃ ইসমাইল হোসেন ইউসুফ মাষ্টার, সদস্য তোফাজ্জল তাফু কাজী, আ’লীগ নেতা কাজী মোঃ মামুন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জামাল গাজী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ ফারুক খান, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রুবেল প্রধানীয়া, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রধানীয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়







