হাইমচরে নির্বাচনি প্রচারনা না করায় ব্যবসা প্রতিষ্ঠানে তা’লা, লুট করার হুমকি

শরীফ মোঃ মাছুম বিল্লাহ :

হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সালাউদ্দিন সরদারে নির্বাচনি প্রচারনা না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী সাউদ আল নাছের এর নির্বাচনি প্রচারনায় লাইক দেয়ার কারনে ব্যবসা প্রতিষ্ঠানে তা’লা দিয়েছে এবং লুট ও ভাংচুর করার হুমকি প্রদান করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ঈশানবালা (মধ্যচর রোকেয়া টিলার) ব্যবসায়ী খোরশেদ আলম ৩ জনকে আসামী করে হাইমচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাজায়, নীলকমল ইউনিয়নের ঈশানবালা (মধ্যচর রোকেয়া টিলার) ব্যবসায়ী খোরশেদ আলম গত কয়েকদিন পূর্বে চেয়ারম্যান পদপ্রার্থী সাউদ আল নাছেরের নির্বাচনি প্রচারনার একটি পোষ্ট ফেসবুকে দেখে তারা নিজের আইডি থেকে একটি লাইক ও কমেন্ট এর মাধ্যমে শুভকামনা জানান। ঐ কমেন্টটি দেখে স্থানীয় মিলন আলীমগীর মৃর্ধার ছেলে মো. জাহাঙ্গীর মৃর্ধা (৩২), মৃত আফরোজা ওজার ছেলে মো. তারা ওজা (৩৫) ও মো. দুলাল মৃর্ধা (৫৫)সহ আরও অজ্ঞাত নামা ২ থেকে ৩ জন আমার দোকানে এসে আমাকে অকত্য ভাষায় গালমন্দ করে ব্যবসায়ী খোরশেদকে দোকান থেকে বের করে দিয়ে তা’লা মেরে রাখে। তিনি কেনো সাউদ আল নাছের এর পক্ষে ফেসবুকে লাইক ও কমেন্ট করেছেন এ জন্য তাকে অতিদ্রুত দোকানসহ অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলে হুমকি দেয়। অন্যথায় তার দোকানটি আগুন দিয়ে জালিয়ে দিয়ে প্রানে হত্যাসহ লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে ভুক্ত ভোগী খোরশেদ গাজী জানান, আমি চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের নির্বাচনি প্রচারনায় অংশ না নিয়ে সাউদ আল নাছেরের নির্বাচনি প্রচারনায় লাইক এবং কমেন্ট করায় লোকজন দিয়ে তিনি আমার দোকানে তা’লা মেরে রেখে দেয়। তার নির্বাচন না করলে এলাকা ছেড়ে দেয়ার হুমকি সহ সে আমার দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি প্রদান করেন। তাই আমি স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করছি এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জোর দাবী জানাচ্ছি।

You might like