নদী থেকে ভেসে উঠলো গ্রাম

জিএম মুছা :

ছোট বন্ধুরা আজ তোমাদের একটি ভৌতিক গ্রামের গল্প শোনাবো, কথাটি শুনে হয়তো তোমরা মনে মনে ভাবছো ভৌতিক গ্রাম সে আবার কেমন, হ্যাঁ বন্ধুরা এটি একটি সত্য ঘটনা, তোমরা জেনে অনেক খুশী হবে।

স্পেন পর্তুগাল সীমান্তের কাছে লিমিয়া নদীতে হঠাৎ ভেসে উঠলো একটি গ্রাম, তোমরা হয়তো বলতে পারো এসব হচ্ছে আজগুবি কথা, নদী থেকে কি আবার গ্রাম ভেসে ওঠে নাকি? ঠিক বলেছো বন্ধুরা আমারও প্রথমে কথাটি বিশ্বাস হচ্ছিলো না, শুধু একটি গ্রাম ভেসে ওঠেনি, হারিয়ে যাওয়া গ্রামের সকল বাড়িঘর ছাদ নদীগর্ভে থেকে হঠাৎ ভেসে উঠেছে, অথচ কিছুদিন পূর্বেও সেখানে ছিল নদীতে অ-থৈ পানি আর পানি।

স্পেন পর্তুগাল সীমান্তের কাছে কনচেলো -ডি লোবিওস অঞ্চলে লিমিয়া নদীতে বাঁধ দেয়া হয়েছিল ১৯৯০ সালে, প্রায় তিন দশক আগে। বেশ কয়েক বছর সেখানে বৃষ্টি না হওয়াতে দীর্ঘ খরায় সেখানে নদীর পানি শুকিয়ে ধীরে ধীরে জেগে উঠেছে নদীর অতলে দীর্ঘদিন হারিয়ে যাওয়া একটি গ্রাম, প্রাচীন কালের ওই গ্রামটির নাম ছিলো আচেরেদো।

প্রাচীন ওই নদীর অতলে দীর্ঘদিন ঘুমিয়ে থাকা গ্রামটি এখন দেখে অনেকের মনে হচ্ছে সেটি যেন ভৌতিক কোন গ্রাম। তারপরেও প্রাচীন ওই গ্রামের বাসিন্দারা যাঁরা ইতিপূর্বে তাদের বাড়িঘর হারিয়ে মনের কষ্টের জীবন জীবিকার জন্য অন্যত্র চলে গিয়েছিলো তাদের মুখে এখন নতুন করে হাসি ফুটে উঠেছে। কারন তাদের প্রিয় গ্রামটি, দীর্ঘদিন নদীর গর্ভে হারিয়ে গিয়েছিলো, তবে তা আবার নতুন করে ভেসে উঠেছে, আবার তারা তাদের হারিয়ে যাওয়া প্রিয় গ্রামটির নিজেদের বাড়িঘরে ফিরতে পারবে সেই আনন্দে খুবই উৎফুল্ল গ্রামের বাসিন্দারা।

অন্যদিকে নদীটিতে প্রাচীন গ্রামটি পুনরায় ভেসে ওঠায় দেশ-বিদেশ থেকে অনেক উৎসুক মানুষ, এমনকি অনেক ট্যুরিস্ট সেই দৃশ্য দেখার জন্য সেখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন।

You might like