

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরা ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা ভোলার চর ইলিশা হতে মনপুরা চরপিয়াল পর্যন্ত ৯০কিঃমি মৎস্য অভয়াশ্রম ঘোষণা করেছেন মনপুরা উপজেলা মৎস্য অধিদপ্তর।

আগামী ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রম মেঘনা সকল প্রকার মাছ আহরণ বন্ধের লক্ষ্য এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে শুক্রবার(২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দক্ষিণ সাকুচিয়া জনতা বাজার এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনপুরা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল,উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব প্রমুখ।










