ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র লিডার ফেলোশিপ গ্যাজুুয়েশন অর্জন করলেন সাবেক সাংসদ রুবেল

শেরপুর প্রতিনিধি :

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইউ.এস. এ.আই.ডি এর অর্থায়নে ১৪ এপ্রিল সোমবার ঢাকা হোটেল লেক সোড় গুলাসানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা অল্ডস এর নিকট হতে রাজনীতি বিষয়ক বিশেষ প্রশিক্ষণ সিনিয়র লিডার’স ফেলোশীপ গ্যাজুয়েশন সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, শেরপুর জেলা বিএনপির সফল সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে তাকে একটি সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন জেলায় নেতৃবৃন্দ।

এবিষয়ে শেরপুর জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন জানান, শেরপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ভাই কে। তিনি আরও বলেন শেরপুর বাসী গর্বিত সিনিয়র লিডার ফেলোশীপ গ্যাজুয়েশন অর্জন করাই। তার নেতৃত্বে শেরপুর জেলা বিএনপি আরও বেগবান হবে ইনশাআল্লাহ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রুপন বলেন, জেলা বিএনপি ও পৌর বিএনপি পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল সাহেব কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি একজন সফল রাজনীতিবিদ। আমরা সর্বদা তার সাফল্য কামনা করি। তিনি আরও বলেন, এই অর্জন জেলা বিএনপি অনেক সুনাম অর্জন করছে এবং তা অব্যাহত।

You might like