মানুষের সেবায় মানুষ

ক্ষুদীরাম দাস :

মানুষের সেবায় মানুষ
সেবাই হলো পরম ধর্ম;
মানব জীবন পূর্ণ হবে
যতোই করিবে কর্ম।

ঈশ^রকে খুশি করতে
মানুষের সেবা করা চাই,
ঈশ^রকে অন্তরে খুঁজে পাবে
যদি মানুষের সেবা করে যাই।

মানব সেবাই মনুষ্যত্বের ধর্ম
মনে রাখো ভাই;
শান্তি দাও শান্তি পাবে
শান্তি ছাড়া উপায় নাই।

কাড়াকাড়ি ত্যাগ করিয়া
গাও মানবতার গান;
স্বার্থ ত্যাগে কল্যাণ কর
নিজে বাঁচ, বাঁচাও অন্যের প্রাণ।

সেবা করা মানব ধর্ম
সেবা কর সবে;
পরের তরে জীবন বিলাও
হবে সুখী তবে।

জীবন পথে চলো সবে
সম্পর্ক হোক ভালো,
নিন্দা করো না পরস্পরে
কে সাদা আর কে কালো।

মানুষের সেবায় মানুষ যদি
থাকে নিত্য পরস্পরে মায়া;
জীবন হবে ধন্য মোদের
পাবো ¯্রষ্টার ছায়া।

You might like