

সোহেল আহমেদ ভূইয়া :
২২শে জুলাই২০২২ খ্রি. শুক্রবার এসএসসি ১৯৯৯ এর নারায়ণগঞ্জ এর বন্ধুদের সমন্বয়ে উদ্বোধন হয় “নারায়ণগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাব”।

নারায়ণগঞ্জ ওসমানী স্টেডেয়ামে ভোর থেকেই সকল প্রাক্তন ছাত্রদের আসা শুরু হয়। ৮টা থেকে টিশার্ট বিতরণ শুরু হয়ে যায়। প্রথমে কোরআন তেলোয়াত ও পরে গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে। তারপর সকলে দাড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করে। ঠিক ৮টা ৩০ মিনিটে ৩০/৪০ টি বাইক নিয়ে রেলি শুরু করে যা কিনা মাঠ থেকে শুরু করে জামতলা হয়ে চাষাড়া গোল চত্তর হয়ে আবারো মাঠে ফিরে আসে।
ঠিক ৯টা ১৫ মিনিটে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এসে উপস্থিত হয়। আজকের এই আয়োজন ছিলো সকল প্রাক্তন বন্ধুদের জন্যই। সবার মাঝে দেখা গেলো আনন্দ, উদ্দিপনা। বন্ধুদের জন্য যেনো সকল প্রকার আনন্দরে কমতী ছিলো না। ৯টা ৪৫মিনিটে পূর্বের ঘোষনা অনুযায়ী ক্র্রিকেটের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর আগ মুহুর্তে প্রধান অতিথি মাঠে এসে সকল খেলোয়ারদের সাথে হাত মিলান এবং পরে পায়রা উরানোর মাধ্যমে আজকের এই অভিষেক অনুষ্ঠানের ঘোষনা করেন। প্রধান অতিথি বলেন, আজকের এই আয়োজনে তিনি অবাক হয়ে গেছেন যে, এখনো সকলে বন্ধুদের সাথে এতো আনন্দ করেন এবং খেলাকে এতোই ভালোবাসে যে, নিজ উদ্যেগে একটি ক্লাব এর সৃষ্টি করে ফেললো। তিনি সকলকে সাধবাদ জানান। নারায়ণগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাবের পহ্ম থেকে প্রধান অতিথি ও বিষেশ অতিথিকে ক্রেষ্ট দিয়ে সম্মানীত করা হয়।
সকাল ১০টায় খেলা শুরু হয়ে যায়। টীম ব্লু বনাম টীম ওরেঞ্জ এর খেলার মধ্যদিয়ে স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু হয়ে গেলো। খেলার মাঝেই চলছিলো বন্ধুদের গান আর মাস্তি। দুপুুরে নামায ও লান্চ বিরতি দেওয়া হয়ে ছিলো। খেলা শেষের পুর্বেই সম্মানীত কিছু অতিথি আসেন। ৪টা ৪৫ মিনেটে খেলা শেষ হয়ে গেলে অতিথিদেরকে নিয়ে কেক কাটেন। নারায়ণগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাবের পহ্ম থেকে সকল অতিথিদেরকে ক্রেষ্ট দিয়ে সম্মানীত করা হয়। অতিথিদের মাঝে সামা ফিরোজ বলেন, নারায়ণগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাব আগামীদিনে অনেক ভালো কিছু করবে বলে তার বিশ্বাস। পরে ক্লাবের পহ্ম থেকে কযেকটি ক্লাবকে ফুটবল ও ক্রিকেট বল উপহারসরূপ দেওয়া হয়।
বিকেলে নাস্তা করার পর ঠিক ৫টা ৩০ মিনিটে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যা কিনা চলতে থাকে রাত ৮টা পর্যন্ত। ৮টা ১০ মিনিটে আতশবাজি ফুটানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। আজকের এই বিশাল মিলনমেলায় নারায়ণগঞ্জসহ অন্যান্য জেলার ৩৫-৪০টি স্কুলের বন্ধুদের সমাগম ঘটে। এসএসসি ৯৯ এর নারায়ণগঞ্জে এটাই ছিলো এখন পর্যন্ত সবচেয়ে বড় অনুষ্ঠান।

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ, উপব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাস টি এনড টি কোম্পানি লিঃ, বিশেষ অতিথি ছিলেন মোঃ হাছিবুল ইসলাম হাছিব, মহাব্যবস্হাপক(প্রশাসন), টি কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।

আমন্ত্রিত অতিথি হিসােবে ছিলেন, জাহাংগীর আলম- সাবেক জাতীয় ক্রিকেটার, জুয়েল হোসেন মনা- সাবেক জাতীয় ক্রিকেটার , তৌহিদ হোসেন শ্যামল- সাবেক ক্রিকেটার, নারায়ণ চন্দ্র সাহা তপু- সাবেক ক্রিকেটার, জিয়াউল হক জিয়া- সাবেক ক্রিকেটার, মোঃ খোরশেদ আলম নাসির- যুগ্ন সম্পাদক, জেলা ক্রিড়া সংস্থা, সামা ফিরোজ- সদস্য , জেলা ক্রিড়া সংস্থা, আরিফ মিহির- প্রভাষক, নারায়ণগঞ্জ কলেজ, জাকির আহমেদ রুবেল- চেয়ারম্যান, ভিনটেজ এটায়্যারস লিঃ, মোঃ কামরুজ্জামান শহিীন-মহা ব্যবস্থাপক, ভিনটেজ এটায়্যারস লিঃ।










