মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে বাস উল্টে, আহত ২০ জন

মাজহারুল ইসলাম (রুবেল), স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু থেকে নামার সময় বেপরোয়া গতির একটি বাস উল্টে ২০ যাত্রী আহত।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু থেকে নামার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস উল্টে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পদ্মা সেতু এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মো. জিয়া প্রিয় সময়কে জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী টঙ্গী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে পদ্মা সেতু থেকে নামার সময় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে উল্টে যায়। এতে বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়কে পড়ে থাকার কারণে যান চলাচলে সমস্যা হচ্ছে। এটি সরানোর জন্য রেকার ডাকা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

You might like