

নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন-সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমীর ইসলামের বৃদ্ধ দাদী আজ ভোর ৬ টায় বার্ধক্যজনিত কারণে শহরের বাবুরাইল এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেল।
বুধবার (২৭ জুলাই) দুপুরে বাদ জোহর শহরের ১ নন্বর বাবুরাইল মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয়। সে সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং সকল আত্মীয়-স্বজন, পরিচিতজন, এলাকাবাসী ও শুভাকাংখিদের মরহুমার জানাজার নামাজে ও দোয়ায় শরীক হওয়ার অনুরোধ জানানো হয়।










