রাস্তা

যুবক অনার্য :

 

আমরা মিছিল করি- ‘ অন্ন চাই বস্ত্র চাই অধিকার চাই’

পুলিশের লাঠিচার্জ বেয়নেট টিয়ার শেল

আমরা গুলিবিদ্ধ হই- মরি

গুলিবিদ্ধ করি- বাঁচি

মরি আর বেঁচে থাকি

বেঁচে থাকার জন্য মৃত্যুকে খুঁজে ফিরি
-রাস্তায়

আমরা বেঁচে থাকার রাস্তা খুঁজে পাই- রাস্তায়

You might like