
নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার পিছ ইয়াবাসহ মাসুদ রানা (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ জুলাই) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে ও পুলিশ জানায়, কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় একটি চক্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওই চক্রটি মাদক ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে এক হাজার পিছ ইয়াবাসহ মাসুদ রানা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় রাব্বি ওরফে দাঁত ভাঙ্গা রাব্বি নামের ওপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।










