

শেরপুর প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কৃতি সন্তান মেধাবী ছাত্র আবু সুফিয়ান গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পায়।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জানান, শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ী ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর থেকে বেড়ে উঠা মেধাবী ছাত্র, বার বার কারা নির্যাতিত ছাত্রনেতা,ফয়জুর রহমান আবু সুফিয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহবায়ক ফরিদ আলম এবং আমার নেতৃত্বে শুভেচ্ছা, আনন্দ মিছিল করা হয়।
মিছিল টি গড়কান্দা থেকে আড়াই আনি বাজার বিএনপির দলীয় কার্যালয়ে শেষ হয়। মিছিল শেষে মিষ্টি মুখ করানো হয়।
এবং তিনি বলেন, আমরা গর্বিত ও আনন্দিত। তার জন্য শুভকামনা রইল নিরন্তর, তিনি আরও এগিয়ে যাবে রাজনৈতিক অঙ্গনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নূরুল আমীন সাহেব। এবং তিনি বলেন, সুফিয়ান শেরপুরের কৃতি সন্তান আমাদের নালিতাবাড়ী ভাগ্য। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়, আমরা নালিতাবাড়ী বাসী গর্বিত। শেরপুরের কৃতি সন্তান হিসাবে তাকে অভিনন্দন জানাই।এবং দেশনায়ক তারেক রহমান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককেও আমাদের নালিতাবাড়ী বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।













