‘মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, নানামুখী কর্মসুচী বাস্তবায়নের মাধ্যমে প্রাণিসম্পদে এখন বাংলাদেশ সয়ংসম্পূর্ণ।

মন্ত্রী বলেন, করোনা মহামারীর মধ্যে শেখ হাসিনার সরকার আর্থিক সহায়তার প্রনোদনা দিয়ে বিভিন্ন খামারীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমিষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে বর্তমান সরকার মাছ মাংশ উৎপাদন বাড়িয়েছে কয়েকগুন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষনিক ভাবনা হলো এ দেশের মানুষের উন্নয়ন। উন্নয়নের এ ধারা অব্যহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার সকালে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত¡াবধানে অনুষ্ঠিত প্রাণিসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মন্ত্রী শ. ম. রেজাউল করিম । মন্ত্রী বলেন, জনবান্ধব শেখ হাসিনা বিশের¦ সফল রাষ্ট্র নায়ক। দেশের মানুষ না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবেনা এ চিন্তা মাথায় নিয়ে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহাবুব উল্লআহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো.গোলাম কবির,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপষ কুমার ঘোষ প্রমুখ।

পরে মন্ত্রী আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে সামনে নির্মিত শহিদ মিনার উদ্বোধন করেন। দুপুরে ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে যোগদান করেন।

You might like