স্বরূপকাঠিতে স্কুল বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

স্বরূপকাঠি প্রতিনিধি :

পিরোজপুরের স্বরূপকাঠির জলাবাড়ী নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ও ৬০ নং পশ্চিম জলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই ক্রীড়ানুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের প্ররিচালনা পর্ষদের সভাপতি জয় দত্তর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. মজনু মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাংঙ্ক রঞ্জন সমদ্দার, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মিজান ও প্রধান শিক্ষক অপূর্ব সিকদার প্রমুখ।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ কান্ত দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী হিরু, প্রচার সম্পাদক রুহুল আমীন, গ্রামীন ব্যাংকের জলাবাড়ী শাখা ব্যবস্থাপক ইসরাত মুন্নী, প্রধান শিক্ষক অমর কান্ত দাস, গ্রীন তালুকদার ও শিক্ষানুরাগী শম্ভু বিশ্বাস উপস্থিত ছিলেন। ক্রীড়ানুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

You might like