

মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরায় বাবা-মায়ের সাথে অভিমান করে রাব্বি হাওলাদার (১৭) নামের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
সোমবার (৩ই এপ্রিল) রাত ১ ঘটিকার সময় উপজেলার দক্ষিন সাকুচিয়া নিজ বাড়ির পুকুরে পাড়ে গাছের সাথে মায়ের ওড়না পিছিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত রাব্বি হাওলাদার উপজেলা সাকুচিয়া গ্রামের ওমান প্রবাসী ছালেম হাওলাদার এর ছেলে। সে সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ঠিকমত পড়াশোনা না করায় ও মোবাইল চাওয়া তার বাবা রোববার সন্ধ্যায় ওমান থেকে মোবাইল ফোনে শাসন করেন। এতে পরিবারের সাথে অভিমান করে রাত অনুমানিক ১টার সময় বাড়ির পুকুর পাড়ে গাছের সাথে মায়ের ওড়না পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে মনপুরা থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মনপুরা থানার ওসি সাঈদ আহম্মেদ জানান, ‘রাব্বি নামের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রাত দেড়টায় খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’










