পঞ্চগড়ের ক্রিকেট খেলতে খেলতে যুবকের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে সুপার-ফোর ক্রিকেট খেলতে খেলতে আব্দুল বাকি (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ধামোর ইউনিয়নের পানিশাইল ডাঙ্গাপাড়া গ্রামের সইফুল ইসলামের ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে এলাকার ছেলেদের সাথে সুপার-ফোর ক্রিকেট খেলছিল। এমন সময় বাকির হঠাৎ বুকে ব্যাথা শুরু হলে সাথে সাথেই মাঠে লুকিয়ে পরে। তখন স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির জানান, হাসপাতালে নেওয়ার পূর্বেই বাকির মৃত্যু হয়েছে।

You might like