হাইমচর নদী ভাঙ্গন রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণে ৮শ’ ২৭ কোটি টাকা বরাদ্ধ দেয়ায় চাঁদপুরে আনন্দ মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী :

চাঁদপুর হাইমচর নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষায় স্হায়ী বাঁধ নির্মাণে একনেকে ৮শ’ ২৭ কোটি টাকা বরাদ্ধ দেয়ায় চাঁদপুরের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আনন্দ মিছিল বের করা হয়েছে।

১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবন থেকে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় জেলা পরিষদের সাবেক সদস্য মকবুল হোসেন মিয়াজীর পরিচালনায় সভাপতি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রণজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুর ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসাইন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজি, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ডাঃ দীপু মনি এমপির জন্য চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে।আগামীতে নৌকার বিজয়ের মধ্য দিয়ে ডাঃ দীপু মনিকে বিজয়ী করে চাঁদপুরের আরো উন্নয়ন করা হবে। একনেকে ৮ শ ২৭ কোটি টাকা ব্যায়ে চাঁদপুর হাইমচর নদী ভাঙ্গন থেকে স্হায়ী বাঁধ নির্মাণের জন্য একনেকে বিল পাশ হওয়ায় চাঁদপুরে আনন্দ মিছিল করেছে সর্বস্তরের জনগণ। দীপু মনি বলেছিলেন আমি যে কথা বলি সে কথা রাখি। তাই মেডিকেল কলেজ করার জন্য একনেকে অর্থ বরাদ্ধ দিয়েছে। আজকে আবার চাঁদপুর হাইমচর নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষায় স্হায়ী বাঁধ নির্মাণের জন্য বরাদ্ধ দিয়েছে। দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন আপনি পদ্মাপাড়ের কন্যা, আর আমি মেঘনা পারের কন্যা, চাঁদপুরে যদি আমি নৌকা প্রতীকে বিজয়ী হতে পারি তাহলে চাঁদপুর হাইমচরকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কথা রেখেছেন। তাই একনেকে চাঁদপুর হাইমচরকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে ৮শ’ ২৭ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন।

সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে চাঁদপুর হাইমচর নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষায় স্হায়ী বাঁধ নির্মাণে একনেকে ৮শ’ ২৭ কোটি টাকা বরাদ্ধ দেয়ায় চাঁদপুরের সর্বস্তরের জনগণের আনন্দ মিছিল বের করা হয়।

You might like