ব্যবধান : আযাহা সুলতান

সেই একটা সময় ছিল

তোমার বৈঠকখানায় না গেলে

রাতের খাওয়া-ঘুম হারাম

 

এই একটা সময় এসেছে

জীবনের অনেক বেড়াজালে আটকে

তোমার থেকে বহু দূরে

 

বিরহব্যথার কত যে দরদ

দূরে গেলে বোঝা যায় আপনহারা বেদনা কী

পদেপদে হয় ব্যথার উপলব্ধি

 

আহা রে দিন চক্রকার

ঘূর্ণিপাকে ঘোর বিপাকে পড়ে

ভুলতে হয় চেনা পথ

 

এপারে আমার কণ্ঠ ক্ষীণ

ওপার থেকে তুমি কেন পারো না দিতে

মিলনের সবল হাতছানি

You might like