

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
ফরিদগঞ্জে গভীর রাতে দৈনিক আজকের পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধির মেয়েকে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করা হয়েছে। মেয়েটির হাতে, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত রাত দু‘টার পর এ ঘটনা ঘটেছে পৌর এলাকায় নিজ বসত ঘরে। মেয়েটি অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সাংবাদিক মমিন সোমাবার নিজে বাদী হয়ে থানা মামলা করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী জানিয়েছে, রাত আনুমানিক দুইটার পর ঘুমন্ত কন্যাকে মাথায় হাত বুলিয়ে জাগিয়ে তোলা হয়। চোখ মেলতেই তার মুখ চেপে ধরে দুর্বৃত্তরা। তারা সংখ্যায় তিনজন যুবক বলে কন্যা জানিয়েছেন।

তাদের একজনের বয়স ২০/২১ বছর অন্যদের বয়স ২৭/২৮ বছর হবে। একজন সর্বক্ষণ তার মুখ চেপে ধরেছিল। তারা তাকে পাকা বসত ঘরের বাইরে যেতে বললে সে রাজি না হলে বেশ কিছু সময় তার সঙ্গে ধ্বস্তাধ্বস্তি চলে। এক পর্যায়ে তারা বসত ঘরের বাইরে নিয়ে যায়। এরপর তিনি থানা পুলিশকে জানালে এসআই. আমজাদ ও এসআই. খোকন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে যান ও ঘটনার বর্ণনা শোনেন। পরে মমিন গাজী তার মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেছেন, নির্যাতনের শিকার ও আহত মেয়েটি ঝুঁকিমুক্ত।
মেয়েটি জানায়, তারা তাকে জোর করে বাহিরে নিয়ে যেতে চায়। এই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরে ভিবিন্ন জায়গায় আঘাত করে।
মমিন গাজী ও তার স্ত্রীর সঙ্গে আলাপ করে ধারণা করা হচ্ছে কেউ রাতে ঘরের ভেতরে আগে থেকে অবস্থান করছিলেন।
ফরিদগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) শাহ আলম বলেছেন, আমরা প্রাথমিক তদন্ত করেছি ও খোঁজ খবর নিয়েছি। সোমবার লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেছেন, আমি ঘটনা শুনেছি ও থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








