

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে ছেলের হাতে মা খুন হয়েছে। উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর ভূঁইয়া বাড়িতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ ঘাতক ফয়েজকে আটক করেছে। এব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। এদিকে ময়না তদন্তের পর শুক্রবার বাদ আছর নিহত কাউছারা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূঁইয়া বাড়ির মাওলানা আবু জাফরের স্ত্রী কাউছারা বেগম (৬০)কে তার ছেলে মানসিক প্রতিবন্ধী মাওলানা ফয়েজ ভূঁইয়া কাঠের টুকরো দিয়ে মাথায় সজোরে আঘাত করে। এতে, তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে বাড়ির লোকজন ও অন্য দুই ছেলে ছুটে আসে। তারা আহতাবস্থায় মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জুয়েল জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণে গুরুতর আহত কাউছারা বেগমের মৃত্যু হয়েছে।
মৃতের অপর ছেলের স্ত্রী জানান, মায়ের চিৎকার শুনে এসে দেখি তিনি মাটিতে পড়ে আছেন। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, ফয়েজ ভূঁইয়া প্রায় ১০ বছর যাবত মানসিক রোগে আক্রান্ত।
খবর পেয়ে রাতেই ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী ও এসআই খোকন দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। ঘরে বন্দি ফয়েজকে পুলিশ দরজা খুলতে বললে ফয়েজ ভূঁইয়া সহজে দরজা খুলে দেন। ওই সময় তিনি পুলিশকে বলেন, ‘আমাকে গুলি করে দেন”। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনায় ঘাতক ফয়েজ ভূঁইয়াকে আটক করা হয়েছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?








