

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে সমাজসেবা অফিসের মাঠ কর্মী পান্না আক্তারের বিরুদ্ধে ভাতার বই করে দেওয়ার নাম করে অর্থ আত্মসাতসহ অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার (২৭ নভেম্বর) চাঁদপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের একটি টিম তদন্ত করেছেন। এদিকে অভিযুক্ত পান্না আক্তার তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন। জেলা অফিস অভিযুক্তকে অন্যত্র বদলি করেছে।
তথ্যসূত্র জানায়, উপজেলা সমাজ সেবা দপ্তরের মাঠকর্মী পান্না আক্তার বিগত তিন বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকার মহিলাদেরকে ভাতার কার্ড করে দিবে বলে জনপ্রতি ২ থেকে /৫ হাজার টাকা পর্যন্ত আদায় করতো। ভুক্তভোগীরা জেলা সমাজসেবা অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক রুহুল আমিন বশিরের নেতৃত্বে একটি তদন্ত টিম গত বুধবার (২৭ নভেম্বর) তদন্ত করতে আসেন।

উপজেলা সমাজ সেবা অফিসে অভিযোগকারীরা উপস্থিত ছিলেন। তারা পান্না আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তদন্তকারী কর্মকর্তা ভুক্তভোগীদের কথা শুনে ব্যবস্থা নেয়ার আশ^াস দেন।
ভুক্তভোগী নাজমা, নাছুমা, অজুফা, মুন্নিসহ অনেকেই বলেন, পান্না আক্তার আমাদের ভাতার বই করে দেবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। কার্ড কবে দিবেন? এ কথা বললে আমাদেরকে হুমকি-ধমকি দিয়েছে। তাই আমরা অভিযোগ দিতে এখানে এসেছি। তারা অভিযোগ করে বলেন, টাকা আসার সময় হলে ফোন দিতো। ভাতার ৫০ ভাগ টাকা সরিয়ে রাখতে হতো পান্না আক্তারের জন্য। না দিলে ভাতা বন্ধ করার হুমকি দিতেন তিনি। এ সকল টাকা পয়সা নিজে না নিয়ে সকল কাজ করতেন স্থানীয় দালালের মাধ্যমে।
অভিযুক্ত মাঠকর্মী পান্না আক্তার বললেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
তদন্তকারি কর্মকর্তা ও জেলা সহকারী পরিচালক রুহুল আমিন বশির বলেন, আমরা তদন্ত করেছি। তদন্ত রিপোর্ট আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে জমা দিবো।
অনিয়মের অভিযোগের পর মাঠকর্মী পান্না আক্তারকে মতলব দক্ষিণে বদলি করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছেন।
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










