ফরিদগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা  :
চাঁদপুরের ফরিদগঞ্জে সাবিনা আক্তার(২১) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । সোমবার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার পুর্ব বড়ালী গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ রাতেই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হতে মরদেহ উদ্ধার করে। সাবিনা আক্তার কাউসার হোসেনে’র স্ত্রী ও দুই সন্তানের জননী।

তথ্যসূত্রে জানাযায়, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে সাবিনা বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। পরিবারের লোকজন মৃত্যুর সংবাদ শুনে পালিয়ে যায় বলে স্থানীরা জানান।

পুলিশ রাতেই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হতে মরদেহটি উদ্ধার করেছে। একই উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লামচর গ্রামের শুক্কুর আলীর পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলো সাবিনা।
পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায়।

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like