জাতীয় কবির স্মৃতিবিজড়িত মুরাদনগরে প্রথমবারের মতো  আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১৪ ডিসেম্বর ২০২৪
জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতি বিজড়িত কুমিল্লার মুরাদনগরে এই প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৪। মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে মুরাদনগর সাহিত্য পরিষদ শুক্রবার দিনব্যাপী এ সম্মেলণের আয়োজন করে। অনুষ্ঠানটি দুটি অধিবেশনে মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান, দ্বিতীয় অধিবেশন উদ্বোধন করেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইঞ্জিঃ এম শাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালযয়েল বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর জি এম মনিরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ছাড়াকার অধ্যক্ষ আমির হোসেন, বাংলা একাডেমি আজীবন সদস্য, সাংবাদিক ও ঐতিহ্য কুমিল্লার সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, গীতিকার কবি রবিউল মাশরাফি, আতিক হেলাল প্রমূখ। সম্মেলণে দেড় শতাধিক দেশ বরণ্য কবি সাহিত্যিকগণ অংশ নেন।

মুরাদনগর সাহিত্য পরিষদের সভাপতি কবি কথাসাহিত্যিক ও কলামিস্ট ড. এম এ আলীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুরাদনগর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি সাইফ সাদী এবং শুভেচ্ছা বক্তব্য দেন মুরাদনগর সাহিত্য পরিষদের সহ-সভাপতি একরামুল হক দীপু।

নজরুল স্মৃতি ধন্য এই মুরাদনগরে এধরণের আয়োজন নিঃসন্দেহে প্রসংশনীয় এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে আয়োজনের দাবি জানান ডক্টর জি এম মনিরুজ্জামানসহ অন্যান্য আলোচকগণ।

দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে এই সাহিত্য সম্মেলণে সারাদেশের দেড় শতাধিক কবি ও সাহিত্যিকগন অংশগ্রহণ করেন। তবে, ভিসা জটিলতার কারণে পার্শবর্তী দেশের কবি সাহিত্যিকগন আসতে পারেননি। এমনটাই জানালেন আয়োজকরা। তবে, এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত অংশগ্রহণকারী কবি সাহিত্যকগণ।

উপস্থাপিকা রলি আক্তারের সঞ্চালনায় কবি রবিউল মাশরাফি, নজরুল ইসলাম, তানজিদ তানিম, ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম সরকার, কবি তাসনিম মাহমুদ, সাংবাদিক নজরুল মাহমুদ, সাংবাদিক আনোয়ার হোসেন, কবি সাকিলা ইয়াসমিনসহ আরো অনেক কবি সাহিত্যিক।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মুরাদনগর সাহিত্য পরিষদের সম্মাননা প্রদান করার হয়।

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like