পঞ্চগড়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সরকারি অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা হয়। পরে একটি বণার্ঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেকের সভাপতিত্বে অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এসময় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান, সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবার রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের মাসুম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান।

এ ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পালিত হয়েছে।

০২ জানুয়ারি ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like