বোদায় চোরাই মোটরসাইকেলসহ আটক ১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদায় চোরাই মোটরসাইকেলসহ মো. সুজন ইসলাম (২০) নামের আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে বোদা থানা পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাঁচপীর ইউনিয়নের রামগোবিন্দ হিসাবিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এস আই মো. বদিউজ্জামান, এস আই বিধান চন্দ্র রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সুজনকে আটক করে। এসময় একটি ১২৫ সিসি ডিসকোভার চোরাই মোটর সাইকেল উদ্ধার করে।

আটককৃত মো. সুজন ইসলাম উপজেলার পাঁচপীর ইউনিয়নের রামগোবিন্দ হিসাবিয়া এলাকা মো. আব্দুল গফুরের ছেলে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দীন মোটরসাইকেল চোর চক্রের সদস্য সুজনের আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত দেড়মাস আগে মোটর সাইকেলটি বোদা উপজেলা প্রশাসন অফিস থেকে চুরি হয়। আসামী সুজন ও তার ভাই পলাতক আসামী সুলতান আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like