সাতক্ষীরা কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান

রনজিৎ বর্মন, শ্যামনগর, সাতক্ষীরা :

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় বেকার যুবক-যুবতীদের মাঝে সিসিডিবি’র আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, বেকারমুক্ত সমাজ গড়ি’- শীর্ষক স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে কলারোয়ার ২২ জন উপকারভোগী বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বেসরকারী সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের সহযোগিতায় জনপ্রতি ৩হাজার টাকা করে আর্থিক সহয়তা প্রদান করা হয়।

প্রকল্প নির্ধারিত উপকারভোগী বেকার যুবক-যুবতীগণ যারা ৬মাস বিভিন্ন ট্রেডের উপর কারিগরী প্রশিক্ষণ গ্রহণ করেছে, তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে কর্ম সহায়ক যন্ত্রপাতি ক্রয়ের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।

প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস প্রমুখ।

মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like