শ্যামনগরে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা বিষয়ক শিখন বিনিময় সভা

রনজিৎ বর্মন :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার সকালে উপজেলঅ পরিষদ হল রুমে লিডার্সের আয়োজনে সুন্দরবনে মৎস্যজীবিদের জন্য টেকসই মৎস্য সম্পদ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা প্রকল্পের কার্যক্রম বিষয়ক শিখন বিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। প্রধান অতিথি বক্তব্যে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করা, ব্যাপকহারে চর বনায়ন, টেকসই কৃষি কাজ সহ অন্যান্য বিষয়ে গুরুত্বারোপ করেন।

লিডার্সের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী আরিফুল হক, গবেষক আতিয়া ফাইরুজা, মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির ফরেস্টার নির্মল মন্ডল,ইউপি সদস্য রবিউল ইসলাম, নিপা রানী, শ্যামনগর রিপোর্টাস কাবের সভাপতি গাজী আল ইমরান, সিএনআরএসের কর্মকর্তা স্বরণ চৌহান, শিক্ষক রনজিৎ কুমার, ফ্রেন্ডশিপের সাখাওয়াত হোসেন, ফাতেমা খাতুন প্রমুখ।

ইউল্যাবের গবেষণা সহায়তা ও মেরিডিয়ান ইনস্টিটিউটের সহাযোগিতায় সভায় টিম লিডার রেখা খাতুনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিএম এ বি এম জাকারিয়া সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ।

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like