শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক মেলার সমাপনী

রনজিৎ বর্মন ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত মেলার সোমবার বিকালে সমাপনী করা হয়।

কারিতাস খুলনা অঞ্চল,শ্যামনগরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর ইউএনও মোছা ঃ রণী খাতুন। কারিতাস শ্যামনগরের কর্মসূচি কর্মকর্তা ড.শান্তনু রায়ের সভাপতিত্বে সিআইএমএমএস প্রকল্পের আওতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাস কেন্দ্রিয় কার্যালয়ের জুনিয়র প্রোগ্রাম অফিসার তন্ময় বিশ^াস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেটখালী এ করিম হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, রমজাননগর ইউপি সচিব আবু হেনা, শ্যামনগর প্রেসকাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন। কারিতাস শ্যামনগরের কর্মকর্তা মি এন্ড্রিকো মন্ডলের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে মেলায় ১৭টি সরকারি-বেসরকারী স্টল প্রদানকারীদের সম্মাননা ক্রেস্ট ও ১ম,২য় ও ৩য় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। রবি ও সোম দুই দিন ব্যাপী মেলায় স্কুল শিক্ষার্থী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক সংগীত ও পটগান মঞ্চস্থ করা হয়।

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গল বার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like