

হিরক খাঁন, মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাড়ীবাঁকা গ্রামের বাজার কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ১১ সদস্য বিশিষ্ট বাড়ীবাঁকা বাজার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল রবিবার বিকেল ৫ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বাড়ীবাঁকা গ্রামে এক আলোচনার মাধ্যমে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আজিজুল ইসলাম এবং মোঃ তুরাব আলী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির সাবেক সভাপতি কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন।
এছাড়াও এসময় সাবেক শিক্ষক মোঃ কাসেম, বিশিষ্ট ব্যবসায়ী রসূল, ডেকোরেটর ব্যবসায়ী মোজাম্মেল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বেল্টু, ডাক্তার মোঃ নজরুল ইসলাম, সেলিম রেজা, শামীম, ফরিদ মোহাম্মদ ফরিদ উদ্দিনসহ বাড়ীবাঁকা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমিটির ঘোষণা করার পর সেখানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রকাশ : রোব বার, ০৯ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









