

রনজিৎ বর্মন :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(১০ মার্চ) সকালে মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে শ্রমজীবি শিশুর অভিভাবকদের সাথে ঋণদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উত্তরণের আয়োজনে প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় উপজেলার সুন্দরবনসংলগ্ন গাবুরা, কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জের অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময়সভায় জাতীয় শিশু নীতি, জাতীয় শিশু শ্রম নিরসন নীতি, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাস করা, শ্রমজীবির সংখ্যা, বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণদান বা গ্রহণ নিয়মাবলী, শিশুদের উপবৃত্তি প্রাপ্তি সহ অন্যান্য বিষয়ে অতিথির বক্তব্য রাখেন এনজিএফের এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম, স্থানীয় গ্রামীণ ব্যাংক ম্যানেজার আলী হোসাইন, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, ব্রতির ম্যানেজার সাইফুর রহমান, ব্রাক ম্যানেজার শশাঙ্ক শেখর দাস, উত্তরণ কর্মকর্তা আমিনুর রহমান, মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন এলাকার শিশুরা ইটভাটা, ওয়েলডিং কারখানা, নির্মাণ কাজ সহ অন্যান্য কাজের সাথে যুক্ত হচ্ছে।
প্রকাশ : সোমবার, ১০ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









