সাতক্ষীরার কুমিরায় পরিবহন চাপায় মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে

সাতক্ষীরা:

সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরায় পরিবহনের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা ও মেয়ে। শুক্রবার দুপুরে তালা উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ডের অদূরে কদমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রীতা সাধু (৩০) খুলনা জেলার কপিলমনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী। তাদের ছেলের নাম সৌরভ সাধু (৫)।

পাটকেলঘাটা থানার ওসি মাঈনুদ্দীন জানান, অপূর্ব সাধু মোটরসাইকেলে তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা মোড় এলাকায় পৌছে সাগরদাঁড়ির দিকে যাত্রা শুরু করলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি দ্রুতগতির পরিবহন বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলে মারা যান মা ও ছেলে। আহত বাবা ও মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

জি এম শরিফুল ইসলাম সানু/ প্রিয় সময়

প্রকাশ :  শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like