মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আঃ কুদ্দুস :

মনোহরদী দক্ষিণ থানা জামায়াতের আমির মাওঃ মোঃ সানাইল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম শাহিনের সঞ্চালনায় ওয়ার্ড সভাপতি সেক্রেটারী সম্মেলন আজ ১০ মে সকালে মনোহরদী বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে (নরসিংদী-৪)মনোহরদী-বেলাবো সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, মুতার যুদ্ধের বীরত্বের আমাদের জীবনের আন্দোলন সংগ্রামের প্রেরণা।

তিনি আর ও বলেন, বীরত্ব, বাহাদুরি ও নিবেদিত চিত্ততা সত্তেও মুসলমানদের মাত্র তিন হাজার সৈন্য দুই লাখ অমুসলিম সৈন্যের সামানে টিকে থাকা ছিলো এক বিস্ময়কর ঘটনা। হযরত খালিদ বিন ওয়ালীদ (রা.)এ সময়ে যে বীরত্বের পরিচয় দেন, ইতিহাসে তার তুলনা খুঁজে পাওয়া যায় না।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মনোহরদী দক্ষিণ উত্তরের জামায়াতের আমির মোঃ ইকবাল হোসেন বলেনআল্লাহর পথে উৎসর্গ করার অন্যতম বড় উপাদান হ’ল অর্থ-সম্পদ। মহান আল্লাহ জীবন ও রক্তের আগে সম্পদ উৎসর্গ করতে বলেছেন। কেননা জীবন চলে গেলে আল্লাহর পথে সম্পদ ব্যয় করার আর সুযোগ থাকে না। প্রথমে অর্থ আল্লাহর পথে ব্যয় করতে হবে প্রয়োজন হলে জীবন উৎসর্গ করতে হবে।

মনোহরদী দক্ষিণ থানা জামায়াতের আমির মাওঃ মোঃ সানাইল্লাহ বলেন, আনুগত্যই মজবুত সংগঠনের ভিত্তি আনুগত্য শব্দটি বাংলা এর আরবি শব্দ হচ্ছে এতায়াত ৷ অর্থ মান্য করা, মেনে চলা, অক্ষরে অক্ষরে পালন করা ৷ আদেশ-নিষেধ মান্য করা ইত্যাদি ৷“প্রত্যেক মুসলিমের ওপর নেতার নির্দেশ শ্রবণ করা ও আনুগত্য করা অবশ্য কর্তব্য- চাই তা তার পছন্দ হোক বা অপছন্দ হোক, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নাফরমানীর নির্দেশ না দেওয়া হয়। আল্লাহর নাফরমানীর নির্দেশ দেয়া হলে তা শ্রবণ করা ও আনুগত্য করা যাবে না।” -সহীহুল বুখারী, সহীহ মুসলীম সংগঠনের শৃঙ্খলার উপাদান হচ্ছে আনুগত্য। যেই সংগঠনে আনুগত্য নেই সেই সংগঠনে শৃঙ্খলা নেই। আর শৃঙ্খলাই যদি না থাকে তাহলে সংগঠনে বহুলোকের ভিড় জমলেও এর কোন মূল্য হয় না।

একটি সংগঠন তখনই কোন বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে যখন এর কর্মীবাহিনী নেতার নির্দেশকে সেভাবে পালন করে যেভাবে সেনাবাহিনীর জওয়ানরা তাদের কমান্ডারের নির্দেশ পালন করে থাকে।

শনি বার, ১০ মে ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like