

মোঃশাহ্ জালাল মাসিম, লালপুর উপজেলা প্রতিনিধি :
নাটোরের লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে মোঃ রাহাত আলী (২৫) নামে এক যাত্রীর ডান পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ মে ২০২৫ খ্রীঃ) রাত প্রায় ৯টার সময় করিমপুর রেলগেট এলাকায় রাজশাহীমুখী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত রাহাত আলী ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
জানা যায়, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় চলন্ত বগী থেকে হঠাৎ ব্যালান্স হারিয়ে নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে তার ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। এ দুর্ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শুক্রবার, ১৬ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











