

আনিসুল হক সুমন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে এসএসসি পরীক্ষা শেষে বাবা মেয়েকে (১৬) নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় বখাটেরা মেয়েকে উত্ত্যক্ত করায় তার প্রতিবাদ করেন বাবা যার কারণে হামলার শিকার হামলার শিকার হতে হয়েছে বাবাকে। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। এর আগে ওইদিন সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা এলাকায় এ ঘটনা। ভুক্তোভোগীদের বাড়ি বাকলজোড়া ইউনিয়নের কেট্টা গ্রামে। মেয়ে চলতি বছর এন ভাউরতলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার্থী হিসেবে পরিক্ষা দিচ্ছেন।
বাবা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযুক্তের নাম মোস্তাকিন (১৭)। সে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পার্শ্ববর্তী নগুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। মামলায় মোস্তাকিন সহ তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়।
বাবার অভিযোগ, তার মেয়েকে দীর্ঘ এক বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে মোস্তাকিন। ঘটনার দিন মেয়ের পরীক্ষা ছিল গুজিরকোনা কেন্দ্রে।
পরীক্ষা শেষে সকাল সাড়ে ১১টার দিকে মেয়েকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরছিলেন তিনি। পথে মোস্তাকিন আরো ২-৩ জনকে সঙ্গে নিয়ে অশ্লীল ভাষা উচ্চারণ করে মেয়েকে উত্যক্ত করলে তিনি প্রতিবাদ করেন। এ সময় অভিযুক্ত মোস্তাকিন গং রাস্তার পাশে থাকা ইট নিয়ে নাকে ও কপালে আঘাত করে জখম করে বাবাকে
তখন তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন আহত বাবা। এ ঘটনায় রাতেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন তিনি। অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে কিন্তু অভিযুক্ত ওই ছেলে পলাতক। তাকে গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
বৃহস্পতি বার, ২২ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









