নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার হতে হবে: রাশেদ প্রধান

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার হতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী অপরাজনৈতিক অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে। রুখে দিতে হবে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে।
শুক্রবার পঞ্চগড় জেলা জাগপা আয়োজিত ঈদ-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনের ফল আওয়ামী লীগ এবং ভারত থেকে পূর্বনির্ধারিত ছিল। তাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছেন। এ কারণে উৎসবমুখর নির্বাচন প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত হবে বলে আশা তার।

শেখ হাসিনার পতনের পরও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদ জানিয়ে রাশেদ প্রধান বলেন, ‘ভারতের ক্রমাগত পুশইন আমাদের জন্য আশঙ্কাজনক। দিল্লির সেবাদাস শেখ হাসিনা গদি হারিয়ে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে না পেরে হিন্দুস্তান পুশইনের আশ্রয় নিয়েছে।’

জাগপা নেতা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পুশইনের মাধ্যমে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পাশাপাশি ভারতীয় সন্ত্রাসীদের বিএসএফ প্রবেশ করাচ্ছে।

জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সিনিয়র সহসভাপতি মফিদার রহমান, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা যুব জাগপার আহ্বায়ক কামরুজ্জামান কুয়েত, জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শনি বার, ২১ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy