নীলাভ্র ফাউন্ডেশনের বর্ষপূর্তিতে শিক্ষা বৃত্তির আলো কুমিল্লায়

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ২২ জুন ২০২৫

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে নীলাভ্র ফাউন্ডেশনের ৩য় বার্ষিকী ও ডঃ আলী হোসেন চৌধুরী শিক্ষা বৃত্তি ২০২৫ প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে দুপুরে কুমিল্লা ক্লাবের হলরোমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও বইয়ের মোড়ক উন্মোচন।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক।

এতে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ মুসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান ফারুক আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নীলাভ্র ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন, বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ডাঃ আলী হোসেন চৌধুরী।

এসময় কুমিল্লার বিশিষ্ট নাগরিকগণের পাশাপাশি নীলাভ্র ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলী ও সদস্যগন উপস্থি ছিলেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আলী হোসেন চৌধুরী এবং ডাক্তার নিসর্গ মিরাজ চৌধুরী লিখিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

রোব বার, ২২ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy