মুরাদনগরের ট্রিপল মার্ডার : রিমান্ড শেষে আসামীদের জেল হাজতে পাঠিয়েছে আদালত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :

কুমিল্লার মুরাদনগরে জনরোষের শিকার হয়ে একই পরিবারের তিন জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ৮ জনকে তিন দিনের রিমান্ড শেষে আবারও জেল হাজতে পাঠিয়েছে আদালত।

মামলার তদন্দকারী কর্মকর্তা জেলো গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নয়ন কুমার চক্রবর্তী জানান, তিন দিনের রিমান্ড শেষে সকালে কুমিল্লা সদর হাসপাতালে ৮জনরে স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে নেয়া হয়।

দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১১নং আমলী আদালতে উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক ৮জনকে আবারও জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে আসামী পক্ষের আইনজীবী এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, আসামীদের জামিন চেয়ে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে। তবে, আবেদনটি শোনানীর তারিখ নির্ধারণ করা হয়নি।

এর আগে গত ৮ জুলাই মামলাটি তদন্তের জন্য বাংগরা বাজার থানা থেকে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। ৯ তারিখ তাদের আদালতে উপস্থাপন করে ৮দিন করে রিমান্ড আবেদন করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গত ৪ জুলাই বৃহস্পতিবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামের মাদক ব্যাবসা ও নানান অপকর্মের অভিযোগে মাদক সম্রাজ্ঞী খ্যাত রোকসানা আক্তার রুবির বাড়ীতে হামলা চালায় গ্রামবাসী। এসময় রুবিসহ তার এক মেয়ে ও ছেলেকে পিটিয়ে হত্যা করে উত্তোজিত জনতা। নিহতরা হলেন রোকসানা আক্তার রুবি তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি।

এ সময় মারাত্মক আহত হন রুবির মেয়ে রুমা আক্তার। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাহ শিমুলসহ ৩৮ জনকে এজাহারনামীয় এবং ২৫ জনকে অজ্ঞাতামা ব্যাক্তির বিরুদ্ধে বাংগরা বাজার থানায় অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে র‌্যাব এবং সেনাবাহিনীর অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

রোব বার, ১৩ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy