ইছামতী নদী রক্ষায় দাবি ব্যারিস্টার নজরুল ইসলামের, নতুন স্লুইসগেট নির্মাণের আশ্বাস

মাকসুমুল মুকিম , দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালী–সোনাবাজু বেড়িবাঁধ এবং ইছামতি নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১ আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম নদী রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, “ইছামতিকে বাঁচাতে এবং নদীর স্বাভাবিক স্রোতধারা ফিরিয়ে আনতে দ্রুত পর্যাপ্ত স্লুইসগেট স্থাপন করতে হবে।”

এসময় তিনি নদীর গুরুত্ব সম্পর্কে বলেন, “এ অঞ্চলের মানবসভ্যতার মৌলিক ভিত্তি এই নদী। কৃষি পরিবহন ও মৎস্যজীবীদের জীবিকা নির্ভর করে ইছামতীর ওপর।” নদীর বর্তমান অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “বর্তমানে নদীতে পানি না থাকায় জেলে পরিবারগুলো চরম দুর্দশায় দিন কাটাচ্ছে।”

তিনি স্থানীয় নেতাদের সচেতনতার পাশাপাশি বলেন, “কেউ নদী দখলের চেষ্টা করলে তা জনগণের সহায়তায় প্রতিহত করা হবে।” নদীকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে আদালতের স্বীকৃতির কথা উল্লেখ করে তিনি সরকারের কাছে বিভাগের আওতায় স্লুইসগেট স্থাপনের দাবি জানান।

পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন নবাবগঞ্জ সদর থানার জামায়াত আমীর ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সোমবার, ১৪ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy