যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত : কেএম ইয়াসিন রাশেদসানী

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সেক্রেটারি কে. এম ইয়াসিন রাশেদসানী বলেছেন,দেশের খুন, ঘুম, দূর্ণীতি ও ধর্ষনের সাথে যুবকরাই বেশী সম্পৃক্ত। তাই এদের নৈতিকতা জাগ্রত করা এবং প্রকৃত মানুষ রূপে গড়ে তুলার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কোন বিকল্প নেই।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন এর সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলন সহ সভাপতি মুফতি মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ, মোঃ শাহিন খান, মোঃ মাইন উদ্দিন সুজন, হাফেজ মাসুদুর রহমান, মাওলানা ফরিদ, জি এম আব্দুল হাই, মোহাম্মদ আল-আমিন, হাফেজ মাওলানা ওমায়ের হোসেন, রাহাত খান, মোহাম্মদ বাহার উদ্দিন, মোঃ জুয়েল রানা, মোহাম্মদ মনির হোসাইন প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে চাঁদপুর পৌর ১১ নং ওয়ার্ডে অবস্থিত দ্বীনি বিদ্যাপীঠ আনোয়ারা ইসলাম দাখেল মাদ্রাসা সহ সহরের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন করেন নেতৃবৃন্দ।

সোমবার, ১৪ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy