

সজীব খান :
সরকারি ইজারা না থাকায় ত্রিশ বছরপর চাঁদপুর সদর উপজেলা সফরমালী গো-হাট বন্ধ করলো প্রশাসন, অবসান ঘটলো জেলার সর্ববৃহৎ বিতর্কিত গো-হাট এ (গরুর বাজারের)। সোমবার (১৪ জুলাই ২০২৫) দুপুরে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও যৌথবাহিনী।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

জানা যায়, সফরমালি গরুর হাটটি কোনো প্রকার সরকারি অনুমোদন বা ইজারা ছাড়াই ১৯৯৫ সাল থেকে চলে আসছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত বাজারটির বিরুদ্ধে তিনটি মামলা হয়। এর মধ্যে দুটি মামলার রায় সরকারের পক্ষে এসেছে এবং একটি মামলা স্থগিত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত জানান, আমাদের কাছে বৈধ কাগজপত্র আছে— এটি সরকারি জমি। সেখানে কোনো অনুমতি ছাড়া বাজার বসানো সম্পূর্ণ অবৈধ। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসি, কিন্তু তারা সরে যেতে রাজি হয়নি। তাই আজ জেলা প্রশাসনের নির্দেশে অবৈধ গরুর হাটটি উচ্ছেদ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আইনি জটিলতা পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে পুনরায় কোনো হাট বসতে দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ আইন অমান্য করে বাজার বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে চাঁদপুর -৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম হারুন খানের ছেলে বাজারের পরিচালক মোঃ আজাদ খান বলেন, আমার বাবা এ বাজারের প্রতিষ্ঠা করেছেন, সরকারি নিয়ম মেনেই বাজারটি পরিচালনা করা হচ্ছে, এটা আমাদের নিজস্ব সম্পত্তি, এ বাজারটি একদিনে এখানে আসেনা, আমাদেরকে অনেক শ্রম ঘাম দিতে হয়েছে, আমাদের রক্তের সাথে বাজারটি মিশে আছে।
তিনি বলেন, এ বাজারটি সাথে কয়েক শতাধিক পরিবার জড়িত রয়েছে, আমারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের নির্দেশনা মোতাবেক আজকে বাজারটি বন্ধ করেছি, সকল ব্যবসায়ীদের নিরাপদে পাঠিয়ে দিয়েছি, আবার নিয়মমাফি বাজারটি চালু হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সফরমালি গরুর হাটটি ছিল জেলার সবচেয়ে বড় এবং জমজমাট বাজার। তারা চান, সরকার নিয়ম মেনে এখানে পরিবেশসম্মত ও বৈধ একটি হাট চালু করুক, যাতে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা উপকৃত হয়।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











