

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় খালের পানিতে পড়ে নিখোঁজ ৪ বছরের জাইম মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৫ জুলাই( মঙ্গলবার) সকাল সোয়া ৯টার দিকে নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ব্রিজের কাছে মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। এক জেলে ঘটনাস্থলে গিয়ে জাইমের মরদেহ উদ্ধার করে তার নৌকায় নিয়ে আসেন।
উল্লেখ্য, জাইম তার মা ও বোনের সাথে ফিনল্যান্ড থেকে বেড়াতে এসে গত সোমবার নবাবগঞ্জের সাদাপুর গোয়ালনগর এলাকায় খেলার সময় খালের পানিতে পড়ে নিখোঁজ হয়। গত সোমবার বেলা আড়াইটার দিকে জায়িম বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন, কিন্তু কোথাও তাকে পাননি। পরবর্তীতে জায়িমের পায়ের জুতা খালের পানিতে ভাসতে দেখা যায়, যা তার পরিবারের সন্দেহের ভিত্তি তৈরি করে।
তারপর পরিবারের সদস্যরা পানিতে জাইম কে খুঁজতে যান এবং দোহার থানা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। বিকেল ৪টার দিকে সেখানে পৌঁছেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি তারা। অবশেষে মঙ্গলবার সকালে জাইমের মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











