

চায়ের কাপে চুমুক দিতে দিতে চল্লিশোধ বয়স্ক লোকটি বললো-
এখন আমার জীবনের এক অদ্ভুত বাঁক
আমি তরুণ নই; অথবা বৃদ্ধও নই; এক অস্পষ্ট গন্তব্য আমার।
আমি অনেক কিছু গুছিয়ে ফেলেছিÑসংসার, সন্তান, কর্মজীবন;
মাঝে মাঝে আমি নিজেকে ভীষণভাবে হারিয়ে ফেলি-
কেননা অফিসের সময়মতো পৌঁছানোর তাড়া অনুভব করি না;
অথবা সন্তানের ভবিষ্যৎ গড়ার চিন্তা নেই-থাকার কথাও নেই;
আমি আর উচ্চস্বরে হাসি না;
উচ্ছ¡াসে ভেসে যায় না; শুধু নিঃশব্দে বলি-‘বেঁচে আমি ঈশ্বরের দয়ায়।’
সংসার জগতের নানাবিধ চাপে আমি ক্লান্ত;
তবুও অসমাপ্ত কোথায় যেন- অসমাপ্ত কীসের যেন,
এভাবে এখনো নিজেকে ভুলে যাই।
যখন দেখি মুখে কিছুমাত্র বয়সের ছাপ, চুলে সাদার ছোঁয়া;
আবার শরীরটাও ধীরগতিরÑদুবল;
তখন বুঝি-আমি আর আগের মতো নেই;

আমি এখন ভালোবাসা খুঁজি;
আমি এখন একটুকরো সঙ্গÑবিশ্বাস,
নির্ভরতা, কিছু নিঃশব্দ মুহূর্ত খুঁজি;
এখন আর নতুন কাউকে খুঁজি না;
বরং সেই চেনা মানুষটাকে আবার নতুনভাবে ফিরে পেতে চাই;
সেই আবেগগুলো একটু ছুঁয়ে উঠুক!
ক্লান্ত শরীর, অভ্যস্ত মুখে হাসি;
আর যখন নীরব-নিস্তব্ধ একাকী;
তখন ধীরে ধীরে স্মৃতিরা উঁকি দেয়-
স্কুলের দিন, অফিসের সময়,
বৃষ্টিভেজা বিকেল, সংসারের স্মৃতিময় আনন্দ;
সব কিছু একসাথে মনে পড়ে যায়।
বন্ধুকে কিছু দিতে ইচ্ছে করে-
কিন্তু ওরা নেই কেউ কেউ; আবার কেউ কেউ দূরে।
সময় দিতে ইচ্ছে করে;
কিন্তু দুবলের ইচ্ছেরা মরে যায় বাস্তবের নিয়মে।
এখন আমার বড় ভয়-
কারো কারো কাছে আমি ‘অপ্রয়োজনীয়’;
কারো জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে;,
আমি আর গুরুত্বপূর্ণ নই।
প্রকাশ্যে কাঁদতে পারি না-নিঃশব্দে কাঁদি;
আমি নিজন জায়গা খুঁজি-যখানে নিজের সঙ্গে
কিছু কথা বলা যায়-বিনা বাধায়-বিনা বিচারে;
তবুও কারো প্রশ্নের উত্তরে বলি-এই তো বেশ আছি ঈশ্বরের দয়ায়।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন









