

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন মঙ্গলবার(১৫ জুলাই) সকালে রমজাননগর ইউনিয়ন পরিষদ,পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করলেন।

সকালে রমজাননগর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে গ্রাম আদালত, ডিজিটাল সেন্টার, ১% প্রকল্প পরিদর্শন সহ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ সহ অন্যান্যদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু, ইউপি সদস্য মনোরঞ্জন মিস্ত্রী সহ অন্যান্য সদস্যবৃন্দ, ইউপি সচিব, গ্রাম পুলিশ প্রমুখ।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ নেন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী হাজিরা, স্টক রেজিস্টার পরিদর্শন করেন। এছাড়া শ্রেণি কক্ষে নিজে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরে পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আরশাদ আলী মোড়ল, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শিক্ষকবৃন্দ প্রমুখ।
পাশাপাশি ৭৬ নং পাতড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ বিদ্যালয়েও শিক্ষক, শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং সকল প্রকার রেজিষ্টার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ২নং ওয়ার্ডের জনগণের চলাচলের বাঁশের সাঁকো পরিদর্শন করেন এবং সাঁকোটি ভঙ্গুর থাকায় জনস্বার্থে দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে আশ^াস প্রদান করেন।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











