

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা রিপোর্টার:
কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এ গণমিছিল ও সমাবেশ করে দলটি। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, মহানগর সেক্রেটারি মো. মাহবুবুর রহমান,মহানগর নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিনসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, “জাতীয় সমাবেশ হবে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এই সমাবেশের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন বেগবান হবে।”বক্তারা সর্বস্তরের মানুষকে জাতীয় সমাবেশে অংশগ্রহণ করে তা সফল করার আহ্বান জানান।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











