পাকুন্দিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ইসলাহুল মুসলিমিন পরিষদের আয়োজনে ১৫টি হুইল চেয়ার অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারাকান্দি ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ¦ মাও. শফিকুল ইসলাম রুহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মামুন সরকার বলেন শফিকুল ইসলাম রুহানীর এ মহৎ উদ্যোগে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ মন্নান, একাডেমিক সুপারভাইজার শারফুল আলম, ফেকামারা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আবুল কাসেম, জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার আমির আঃ জব্বার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আঃ করিম, সহ সভাপতি আঃ মোমেন শেরজাহান, সাধারন সম্পাদক ইলিয়াস কাছেমি, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন। আলোচনা শেষে খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ ২ (পাকুন্দিয়া-কটিয়াদী আসানের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি মাও. শফিকুল ইসলাম রুহানী ও উপজেলা নির্বাহী অফিসার মামুন সরকার প্রতিবন্ধী অসুস্থ্য রোগীদের কুশল বিনিময় করে ১৫ জনের হাতে হুইল চেয়ার তুলে দেন।

বুধবার, ১৬ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy